
| শনিবার, ২৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 81 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক লেনদেন। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে (১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। রোববার থেকে মঙ্গলবার তিনদিন ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার সীমিতভাবে চলে অফিস-আদালত।

Posted ৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


