
| বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 91 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি. এবং ওয়ান ব্যাংক পিএলসি.’র মধ্যে সম্প্রতি কর্পোরেট এজেন্ট (ব্যাংকান্স্যুরেন্স) চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিআইসি চেয়ারম্যান তওহিদ সামাদ এবং ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ.এস.এম. শহীদুল্লাহ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিআইসির পরিচালক মো শাকিল রিজভি এবং মোহাম্মদ মনজুর মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Posted ২:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


