
| বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অঅজ বৃহস্পতিবার ২২ আগস্ট নিয়োগ অনুমোদন দেন। কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল-আরাফাহ ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।
এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ইসলামি ব্যাংক পিলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণ দেন গভর্নর। তিনি বলেন, ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে স্বতন্ত্র পরিচালক দিয়ে বোর্ড পুনর্গঠন করা হবে।

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Arthobiz | zaman zaman


