বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২১৫ কোটি টাকার শেয়ার লেনদেন

  |   মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

ব্লক মার্কেটে ২১৫ কোটি টাকার শেয়ার লেনদেন

অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৭ আগস্ট ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ২১৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রেনাটা লিমিটেড, যমুনা অয়েল, ড্যাফোডিল কম্পিউটারর্স, মিডল্যান্ড ব্যাংক এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২০৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর। এদিন কোম্পানিটির ১০০ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৬৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৮০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা অয়েল।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার্সের ১৫ কোটি ৪৮ লাখ ১৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৭৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191