বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব শিল্প কারখানা বুধবার থেকে খোলা রাখার ঘোষণা

  |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   85 বার পঠিত

দেশের সব শিল্প কারখানা বুধবার থেকে খোলা রাখার ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক :
পোশাকশিল্প কারখানা শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এ পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে সরকারের চারজন উপদেষ্টা, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়েছে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘শ্রমিক পক্ষের ৩৫ জন প্রতিনিধি এবং মালিক পক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের ১৮টি দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আগামীকাল থেকে সব কারখান নিবিঘ্নে চলবে।’
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
ব্যাংকিং খাতের সংস্কারে আইএমএফের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191