বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসি ভবনের সামনে বিনিয়োগকারিদের বিক্ষোভ, চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   120 বার পঠিত

বিএসইসি ভবনের সামনে বিনিয়োগকারিদের বিক্ষোভ, চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বিনিয়োগকারিরা। বিনিয়োগকারীরা মতিঝিল থেকে লংমার্চ করে বিএসইসি ভবনের সামনে যেয়ে অবস্থান নেয়। এ সময় বিনিয়োগকারীরা বিএসইসির কার্যালয় ঘেরাও করেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিএসইসির চেয়ারম্যানসহ সব কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসিতে পুলিশ মোতায়েন করা হয়।
বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিনিয়োগকারীরা বিএসইসির সামনের সড়ক অবরোধ করে। এ সময় তারা “অযোগ্য বিএসইসির চেয়ারম্যান হঠাও দেশের পুঁজিবাজার বাঁচাও’ স্লোগান দেন। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে বিনিয়োগকারীকে বৈঠকের আহ্বান জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের দাবি, তিনি দায়িত্ব নেওয়ার পর যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে এবং মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা। তাই বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবন ঘেরাও করে সাধারণ বিনিয়োগকারীরা। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসি ভবনের মূল ফটকের সামনে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকালে বৃষ্টি উপেক্ষা করে মতিঝিলে জড়ো হন বিনিয়োগকারীরা।বৃষ্টির কারণে পরিস্থিতি অনুকূলে না থাকায় বিএসইসির উদ্দেশে লংমার্চ কর্মসূচির সময়সূচি কিছুটা পরিবর্তন আনা হয়। তবে মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেন বিনিয়োগকারীরা। পরে সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক বিনিয়োগকারী লংমার্চ কর্মসূচি শুরু করেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191