বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের চুক্তি

অর্থবিজ ডেস্ক :
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় সল্যুশনস (জিডিএইচএস) সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি সমন্বিত জীবন ও স্বাস্থ্য বীমা প্যাকেজ চালু করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । টেলিকম ভবনে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম এবং জিডিএইচএস-এর সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সুখী অ্যাপের গ্রাহকদের জন্য একটি মাইক্রোইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করবে। এই পার্টনারশিপের লক্ষ্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বীমা সুবিধা সহজলভ্য ও সাশ্রয়ী করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যানের আর্থিক উপদেষ্টা কাজী ওয়াকার আহমেদ এবং প্রগতি লাইফের এসইভিপি ও এডিসি বিভাগের প্রধান সাজেদুল হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191