বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবালী ব্যাংকের মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন

  |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

পূবালী ব্যাংকের মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন

অর্থবিজ ডেস্ক :
২০২২-২৩ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ডেবিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২৩-২৪’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (একিউরিং) ২০২৩-২৪’ ক্যাটাগরিতে মাস্টারকার্ড ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের মাধ্যমে শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অবদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা এবং বাংলাদেশে মাস্টারকার্ডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191