
| শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০ বছরে পদার্পন উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০ বছরে পদার্পন উদযাপনের এই মহেন্দ্রক্ষণে মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি কোম্পানির এই দীর্ঘ পথ চলায় যারা পাশে ছিলেন, গ্রাহক, বিনিয়োগকারি, কর্মকর্তা কর্মচারি ও শুভানুধ্যায়ি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মেঘনা লাইফ গত তিন দশক ধরে সততা, পেশাদারিত্ব ও গ্রাহক সেবার মান বজায় রেখে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পন করেছে, এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আমরা শুরু করেছিলাম সীমিত পরিসরে, আজ আমাদের বিস্তৃতি দেশের প্রত্যন্ত অঞ্চলে। আমাদের এই সাফল্য একক কারো নয়, এটি পুরো মেঘনা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামী দিনগুলোতেও গ্রাহকের আস্থা ধরে রেখে আরও গতিশীল ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোম্পানি এগিয়ে যেতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কোম্পানির পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা শুধু একটি বীমা প্রতিষ্ঠান নই, বরং আমরা মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতীক। আমাদের কাজ ও পরিকল্পনায় সবসময় এ দৃষ্টি ভঙ্গি প্রাধান্য পেতে হবে। এ লক্ষে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ তারেক এফসিএ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক মো. মঈন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম রকিবুল হাসান, চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মেঘনা লাইফে দীর্ঘদিনের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন আনিস, মিঞা মো. মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. পানাউল্লাহ এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাহেদ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেয়া পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আমিমুল এহসান। দোয়ায় কোম্পানির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়।

Posted ৫:১০ অপরাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
Arthobiz | zaman zaman


