
| বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।
বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল দোকান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ দিকে ১৩ নভেম্বর কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দোকান ব্যবসায়ীরা জানান, আগামীকাল দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে।

Posted ৫:০০ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


