বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত

ডিএসইতে ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)’র তথ্য সেবা আরও সহজ ও কার্যকর করতে ‘ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক’ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য সেবার মান বাড়াতেই এই বিশেষ হেল্প ডেস্কটি বসানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এই ডেস্কের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুর রহমান বলেন, এই ইনফরমেশন হেল্প ডেস্ক চালুর ফলে পুঁজিবাজার সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া এখন অনেক সহজ হবে। বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করবে এই উদ্যোগ। এর ফলে ডিএসইর সেবার মান আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হবে।
আসাদুর রহমান আশা প্রকাশ করে বলেন, এই হেল্প ডেস্ক ডিএসইর বাজার অংশগ্রহণকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম এবং প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়াসহ প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191