বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে ফের অস্থিরতা

ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে এমডি ওমর ফারুক

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে এমডি ওমর ফারুক

অর্থবিজ প্রতিবেদক :
দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে ফের অস্থিরতা বিরাজ করছে। ব্যাংকটির ম্যানেজমেন্টে শীর্ষ পদে বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে। ইতোমধ্যেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সঙ্গে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে। একজন পূর্ণাঙ্গ এমডি নিয়োগ না হওয়া পযর্ন্ত তিনি এই দায়িত্ব পালন করে যাবেন। ব্যাংকে বৈরি পরিবেশ বিরাজ করায় কিছু সংখ্যক কর্মকর্তা ইতোমধ্যেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আরো অনেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এক সময় ছিল জনপ্রিয়তার শীর্ষে। ইসলামী ধারায় ব্যাংকটি পরিচালিত হওয়ায় গ্রাহক আস্থা অজর্ন করে দেশে শীর্ষ বেসরকারি ব্যাংক হিসাবে জায়গা করে নেয়। দেশের সকল বেসরকারি ব্যাংকের প্রায় সমপরিমান ব্যবসা এবং মুনাফা করেছে এই ব্যাংকটি। এক সময়ে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শীর্ষ ব্যবসায়িদের। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে ব্যাংকটি দখল করে নেয়ার অভিযোগ রয়েছে। সে সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নিজেদের আস্থাভাজন লোকদের দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। অভিযোগ রয়েছে, সে সময়ে ব্যাংকটি দেশের শীর্ষ ব্যবসায়ি গ্রুপ এস আলম গ্রুপের নিয়ন্ত্রনে চলে যায়। বিপুল সংখ্যক লোক ছাটাই করা হয় এবং নতুন করে একটি বিশেষ এলাকার লোকদের কোন যাচাই বাছাই করা ছাড়াই নিয়োগ দেয়া হয়। ব্যাংক থেকে বিপুল পরিমান ব্যাংক লোন নেয়া হয়। ফলে ব্যাংকটি অর্থ সংকটে পড়ে। তবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংকে পরিচালনা বোর্ড ও ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল করে ব্যংক পরিচালনায় কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে। ব্যাংকে তারল্য সংকট অনেকটাই দুর হয়। কিন্তু দেশে নতুন দলীয় সরকার গঠনের পর ব্যাংকটিতে ফের পরিচালনা বোর্ড ও ম্যানেজমেন্টে বড় ধরনের রদবদলের ফলে ব্যাংকটিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। অনেকেই চাকরি হারানোর বয়ে আছেন। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চাকরি হারানোদের অনেকে চাকরি ফিরে পেতে যাচ্ছেন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন ব্যাংকে এ ধরনের অস্থিরতা গোটা ব্যাংক সেক্টরকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন ব্যংক খাতের বিশিষ্ট জনেরা।
জানা গেছে, আজ রোববার (১২ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে দাবী করা হয়েছে।
ব্যাংকটির সদ্য ভারপ্রাপ্ত এমডি’র দায়িত্ব পাওয়া আলতাফ হুসাইন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এ দিকে আজ রোববার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাকে এই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে হয়েছে। তিনি ২০২৫ সালের আগস্ট মাসে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান।
ব্যাংকিং খাতে প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ সাধারণত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে থাকে। তবে এ ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোন অনুমোদন চাওয়া হয়নি, বরং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশেই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মো. ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা (ট্রেজারি), বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৪ দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191