বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে রাজ¯^ কাঠামোতে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর আহবান

  |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

বাজেটে রাজ¯^ কাঠামোতে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর আহবান

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রাজ¯^ ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন চালুর আহ্বান জানিয়েছে | একই সঙ্গে করহার হ্রাস, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব নীতি গ্রহণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি|
ডিসিসিআই প্রস্তাবে বলা হয়, অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশের পরিবর্তে ২৫ শতাংশ নির্ধারণ করা, ব্যক্তিগত করমুক্ত আয়ের ন্যূনতম সীমা ৫ লাখ টাকা করা এবং বাণিজ্যিক আমদানিতে অগ্রিম কর ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা প্রয়োজন| পাশাপাশি কাস্টমস রিফান্ড ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে|
প্রস্তাবনা উপস্থাপনের শুরুতে ডিসিসিআইয়ের কাস্টমস ভ্যাট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এম বি এম লুৎফুল হাদি বলেন, করজাল সম্প্রসারণ, রাজ¯^ আদায় বৃদ্ধি এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য| তার মতে, রাজ¯^ কাঠামো সহজ ও ¯^য়ংক্রিয় হলে উদ্যোক্তাদের ব্যয় কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে|
জাতীয় রাজ¯^ বোর্ডের সম্মেলন কেন্দ্রে ২১ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআই ৫৪টি প্রস্তাবনা এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে উপস্থাপন করে| এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী, ভারপ্রাপ্ত সভাপতি মো. সালিম সোলায়মানসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন|
ডিসিসিআই আরও প্রস্তাব দেয়, সব সরকারি সেবা প্রদানকারী সংস্থার ডেটা সমš^য়ের মাধ্যমে কেন্দ্রীয় এপিআই ইন্টিগ্রেশন ব্যবস্থা চালু করতে হবে| পাশাপাশি কোম্পানির আমানতের উৎসে সুদের করহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং নিট সম্পদের ওপর সারচার্জ ধাপে ধাপে বিলুপ্ত করার সুপারিশ করা হয়|
ভ্যাট ব্যবস্থায় অটোমেশন জোরদার, রিফান্ড সীমা বাতিল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভ্যাট সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক করার প্রস্তাবও দেয় সংগঠনটি| তাদের মতে, এসব পদক্ষেপ রাজ¯^ আয় বাড়ানোর পাশাপাশি ব্যবসায় গতি আনবে|
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এবারের বাজেটে শুল্ক কমানোর চেয়ে নন-ট্যারিফ বাধা দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে| এতে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে এবং অর্থনীতিতে গতি আসবে| তিনি আরও বলেন, কর ফাঁকিদাতাদের চিহ্নিত করে করের আওতায় আনা হবে এবং সত্যিকারের করদাতাদের হয়রানি কমানো হবে|
তিনি জানান, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখের কম, যা দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম| ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে| একই সঙ্গে আগামী বছর থেকে কর্পোরেট কর রিটার্ন অনলাইনে এবং কর ফেরত ব্যবস্থাও অনলাইনের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে|
সব মিলিয়ে, ডিসিসিআই মনে করছে, রাজ¯^ ব্যবস্থার আধুনিকায়ন ও অটোমেশন বাস্তবায়ন করা গেলে ব্যবসার খরচ কমবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে|
ঋধপবনড়ড়শ ঈড়সসবহঃং ইড়ী

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191