বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবি ইসলামিক লাইফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   79 বার পঠিত

এনআরবি ইসলামিক লাইফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অর্থবিজ প্রতিবেদক :
বেসরকারি খাতের বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে বুধবার (০৬ মে) রাজধানীর বাংলামটরস্থ রূপায়ন ট্রেড সেন্টারে এনআরবি লাইফের মিলনায়তনে এক বনার্ঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের শুভ সূচনা করা হয়|
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ& জামাল হাওলাদার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ| বিশেষ অতিথি ছিলেন পরিচালক আফতাব আহমেদ, পরিচালক বিএম ইউছুফ আলী, পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক মোস্তফা হেলাল কবির, পরিচলক নুরুল আজিম রিফাত, উদ্যোক্তা শেয়ারহোল্ডার মাহফুজুর রহমান, শুভানুধ্যায়ী একেএম মুস্তাফিজুর রহমান ও শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম| এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাগন এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের দাপ্তরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন|


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২১ সালের আজকের এই দিনে কোম্পানির ব্যবসায়িক যাত্রা শুরু হয়| ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পন কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক| এনআরবি ইসলামিক লাইফ ইতোমধ্যে ব্যবসায়িক সফলতা অর্জনের মাধ্যমে জীবন বীমা সেক্টরে সুদৃঢ় অবস্থান মজবুত করতে সক্ষম হয়েছে| কোম্পানির এই ক্রমবর্ধমান অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীগণকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন| এছাড়াও এনআরবি ইসলামিক লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ কোম্পানির সকল পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| কোম্পানির অন্যান্য পরিচালকমন্ডলীও অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন| অনুষ্ঠানে আগামী দিনে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার নিকট প্রার্থনা করা হয়|

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191