
| বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদন :
রাজধানীর মিরপুর সার্ভিস সেল অফিসে বুধবার (৬ মে) পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে|কোম্পানির ইসলামি ডিপিএস ও জনপ্রিয় বীমা প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকসেবা ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী|
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) খলিলুর রহমান সিকদার, প্রকল্প ইনচার্জ (জনপ্রিয় ও ইসলামী ডিপিএস প্রকল্প) জাকির হোসেনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ|
অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়| পাশাপাশি ব্যবসা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহক আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করা হয়| বক্তারা সময়োপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন|

Posted ৬:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
Arthobiz | zaman zaman


