বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য উপযোগী নয় : অর্থমন্ত্রী

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

আইএমএফের শর্ত দেশের অর্থনীতির জন্য উপযোগী নয় : অর্থমন্ত্রী

অর্থবিজ প্রতিবেদক :
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণচুক্তির আওতায় দেওয়া কিছু শর্ত বাংলাদেশের অর্থনীতির জন্য ‘উপযোগী নয়’| জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে| তাই আইএমএফের সব শর্ত মেনে চলা সম্ভব নয়|
সোমবার (১১ মে) সন্ধ্যায় ‘ˆবশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে অধিকাংশ উন্নয়ন সহযোগী সংস্থার নীতিগত মিল রয়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন,”শুরুতেই যদি তাদের সঙ্গে আমাদের সমš^য় (অ্যালাইন) না হয়, তাহলে এগোনো সম্ভব নয়| তারা আমাদের উন্নয়ন অংশীদার| নীতি ও ইশতেহারের ক্ষেত্রে আমরা অনেকাংশেই সমšি^ত অবস্থানে আছি|”
তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে| কারণ তারা যেসব শর্ত দিচ্ছে, তার কিছু আমাদের অর্থনীতি ও জনগণের জন্য সুইটেবল (উপযোগী) না|”
আইএমএফের শর্তের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমরা একটি নির্বাচিত সরকার| জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে| তাই অন্যদের সব পরামর্শ হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়|””বিভিন্ন বহুপাক্ষিক সংস্থার সঙ্গে মতপার্থক্য থাকতেই পারে| তবে সরকার এমন কোনো নীতিগত পরিবর্তন করবে না, যা নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার বাইরে চলে যায়|”
এ সময় জাতীয় রাজ¯^ বোর্ডের (এনবিআর) সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরকে নীতি ও বাস্তবায়ন—এই দুই ভাগে বিভক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা পূর্ণাঙ্গ সংস্কার ছিল না|
তার ভাষায়, “এনবিআরের সংস্কার অত্যন্ত জরুরি| কিন্তু আগের সরকার যে বিভাজনের উদ্যোগ নিয়েছিল, সেটি ছিল অসম্পূর্ণ| এটি প্রকৃত অর্থে কোনো সংস্কার হয়নি|”তিনি বলেন, “অসম্পূর্ণ সংস্কার রেখে গেলে তা আরও জটিলতা ˆতরি করে| তাই প্রথমে সেটিকে পুনর্বিবেচনা করতে হবে, এরপর কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে হবে|”এনবিআর সংস্কারে আমলাতান্ত্রিক নির্ভরতা কমিয়ে ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্পৃক্ত করার ইঙ্গিতও দেন অর্থমন্ত্রী|
তিনি বলেন, “ট্যাক্স নীতি প্রণয়ন করবেন যারা, তাদের অবশ্যই বাংলাদেশের অর্থনীতির বাস্তবতা, বিভিন্ন খাতের চাহিদা ও সমস্যার বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে| শুধু আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে নীতি নির্ধারণ করলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়|”তিনি আরও বলেন, “যারা করনীতি নির্ধারণ করবেন, তাদের সুপারিশ সরাসরি অর্থমন্ত্রীর কাছে আসবে| এর মধ্যে অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা রাখতে চাই না|”

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191