বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ˆবদেশিক বিনিয়োগ ৩৯.৩৬ শতাংশ বেড়েছে

  |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

বাংলাদেশে ˆবদেশিক বিনিয়োগ ৩৯.৩৬ শতাংশ বেড়েছে

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশে নিট ˆবদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ২০২৫ সালে ৩৯.৩৬ শতাংশ বেড়েছে| এর ফলে নিট এফডিআই প্রবাহ ২০২৪ সালের ১.২৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৭৭ বিলিয়ন ডলার হয়েছে| বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপে এ তথ্য উঠে এসেছে|
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আজ (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে পুনর্বিনিয়োগকৃত আয় ও আন্তঃকোম্পানি ঋণ বৃদ্ধি পাওয়া| এটি নির্দেশ করে যে বাংলাদেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ধারা অব্যাহত রেখেছেন|
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে পুনর্বিনিয়োগকৃত আয় আগের বছরের ১০৩.৭৯ মিলিয়ন ডলার থেকে ৩১৮.২৫ শতাংশ বেড়েছে ৪৩৪.১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে| অন্যদিকে আন্তঃকোম্পানি ঋণ আগের বছরের ৬২১.৯৬ মিলিয়ন ডলার থেকে ২৫.৬৮ শতাংশ বেড়ে ৭৮১.৬৮ মিলিয়ন ডলার হয়েছে|
বিডার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বব্যাপী নতুন বিনিয়োগের ˆবরী পরিবেশ এবং ২০২৫ সালে গ্রিনফিল্ড প্রকল্পের ঘোষণা ১৬ শতাংশ হ্রাস পাওয়া সত্ত্বেও ইকুইটি মূলধনের পরিমাণ প্রায় স্থিতিশীল ছিল| ইকুইটি মূলধন ২০২৪ সালের ৫৪৪.৬৪ মিলিয়ন ডলার থেকে ১.৮৪ শতাংশ বেড়ে ৫৫৪.৬৪ মিলিয়ন ডলার হয়েছে|
বিডা আরও জানায়, গত ২৮ এপ্রিল জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রকাশিত এক প্রতিবেদনে ২০২৫ সালে বাংলাদেশের এফডিআইয়ের এই সাফল্যকে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানো হিসেবে ¯^ীকৃতি দেওয়া হয়েছে|
আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, ˆবদেশিক মুদ্রার চাপ, ˆবশ্বিক ধাক্কা ও অভ্যন্তরীণ অনিশ্চয়তায় ভরা কয়েক বছর পার করার পর ২০২৫ সালে এফডিআই বেড়ে ১.৭৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে|
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই ঘুরে দাঁড়ানো এটাই প্রমাণ করে যে, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছেন’|
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আমাদের সমালোচকদের ¯^াগত জানাই| গঠনমূলক সমালোচনা আমাদের সতর্ক থাকতে এবং আরও ভালো কাজ করতে সাহায্য করে| বিশ্বব্যাপী ২০২৫ সালে গ্রিনফিল্ড প্রকল্পের ঘোষণা কমেছে এবং উন্নয়নশীল অর্থনীতিগুলো এই চাপ আরও তীব্রভাবে অনুভব করেছে| সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নিট এফডিআই ৩৯.৩৬ শতাংশ বৃদ্ধি পাওয়া একটি আশাব্যঞ্জক সংকেত|’
তিনি আরও বলেন, ‘বিনিয়োগের প্রকৃত পরিমাণ এখনও আমাদের সম্ভাবনার চেয়ে কম| তবে এর ইতিবাচক গতিধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি রূপান্তর-পরবর্তী বছরে| বর্তমান ˆবশ্বিক পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় আমরা এই সময়টিকে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে ব্যবহার করছি, যাতে পরিস্থিতির উন্নতি হলে বড় ধরনের পুঁজি আকর্ষণের প্রতিযোগিতায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকতে পারে|’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মকানুন সহজীকরণ ও বিনিয়োগের পরিবেশ সংস্কারের মাধ্যমে ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নত করতে সরকারের চলমান প্রচেষ্টা বিনিয়োগকারীদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে| এর ফলে বাংলাদেশে নতুন বিনিয়োগ করা, ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করা আরও সহজ হবে|
এতে আরও বলা হয়, দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমšি^ত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) যৌথভাবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে| এই কর্মপরিকল্পনায় অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগের সুযোগ-সুবিধা সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191