
| রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করায় কর্মসংস্থান সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)|
প্রতিষ্ঠানটির মতে, বেসরকারি বিনিয়োগের গতি কমে গেলে নতুন শিল্পকারখানা ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ বাধাগ্রস্ত হবে, ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও সীমিত হয়ে পড়বে| এতে সরকারের ঘোষিত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে|
রাজধানীর একটি হোটেলে আজ রোববার (২১ জুন) সিপিডি আয়োজিত ‘জাতীয় বাজেট সংলাপ’-এ এসব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন|
তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দীর্ঘদিন ধরেই সন্তোষজনক নয়| মোট বাজেটের উল্লেখযোগ্য অংশ এডিপিতে বরাদ্দ দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা এবং দুর্নীতির কারণে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না| এ কারণে খাতভিত্তিক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং এ বিষয়ে সংসদে কার্যকর আলোচনা প্রয়োজন|
ড. ফাহমিদা খাতুন বলেন, শিক্ষা ও ¯^াস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও কৃষি খাতে বরাদ্দ কমানো উদ্বেগের বিষয়| এতে খাদ্য নিরাপত্তা ও খাদ্যে ¯^য়ংসম্পূর্ণতা অর্জনের পথে বাধা সৃষ্টি হতে পারে| দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনেও ঝুঁকি ˆতরি হওয়ার আশঙ্কা রয়েছে|
তিনি আরও বলেন, সরকারের রাজ¯^ আয় মূলত জনগণের কল্যাণে ব্যয় করা হয়| কিন্তু উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হলে প্রত্যাশিত অর্থনৈতিক সুফল পাওয়া যায় না| এর প্রভাব পড়ে রাজ¯^ আহরণ, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর| ফলে বাজেট বাস্তবায়নের দক্ষতার সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে|
ডিজিটাল অর্থনীতি প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাজেটে ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করার নানা উদ্যোগের কথা উল্লেখ করা হলেও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ঘাটতি রয়েছে|
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম সাকী, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু দাসসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|

Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


