
| রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে আজ রবিবার (২৮ জুন) ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি|
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া ও শেখ মোহাম্মদ ড্যানিয়েল, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল হান্নান (এফসিএ), প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা|
সাক্ষাৎকালে দেশের বীমা খাতের টেকসই উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং সামগ্রিক খাতগত অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়| উভয় পক্ষই বীমা শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন|

Posted ৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


