
| রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৬আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ০৭ শতাংশ কমেছে| এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে| দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ| কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে| আর তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৫ শতাংশ কমেছে|
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, উসমানিয়া গ্লাস, বিডি থাই ফুড, পেনিনসুলা চিটাগং এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স|

Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Arthobiz | zaman zaman


