
| রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত

অর্থবিজ প্র্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও লাইফ বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সঙ্গে তৃতীয় মেয়াদের চুক্তি স্বাক্ষর হয়েছে|
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়| বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক মো. মতিয়ার রহমান| জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির এসইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও লাইফ বীমা প্রকল্প পরিচালনা কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন| এছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার, রাজশাহী অফিসের ডিএমডি (ইনচার্জ) মো. নাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর (আইপিডি) ও আউটডোর (ওপিডি) চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন| এছাড়া কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার মনোনীত অভিভাবক নির্ধারিত পরিমাণ মৃত্যুদাবির অর্থ গ্রহণ করতে পারবেন|
শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার ই-কার্ডও চালু থাকবে| এর মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ এবং বীমা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে| বীমা-সংক্রান্ত সব দাবি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিষ্পত্তি করা হবে|
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে এ বীমা কার্যক্রম প্রথম চালু হয় ২০২২ সালে| পরে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে এবং ২০২৬ সালে তৃতীয় মেয়াদে চুক্তিটি নবায়ন করা হলো| বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া, সহজ সেবা প্রদান এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় এ চুক্তি পুনর্নবায়ন করা হয়েছে|

Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


