বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১লাখ ৮৮ হাজার কোটি টাকা

  |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১লাখ ৮৮ হাজার কোটি টাকা

অর্থবিজ প্রতিবেদক
রাষ্ট্রায়ত্ত্ব ৯টি ব্যাংকে গত ৩১ মে পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা| সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের উত্তরে এ তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী|
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক|
সংসদ অধিবেশনের প্রশ্নাত্তর পর্বে অর্থমন্ত্রী আরও জানান, ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্যে স্বল্পমেয়াদী, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে| বিদ্যমান ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ করার পাশাপাশি ঋণ আদায়ের জন্য কর্মকর্তাদের উৎসাহিত করতে বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে| দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সংস্কার করা হচ্ছে সংশ্লিষ্ট আইন-কানুন|
এছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা সুদৃঢ় করতে ‘আমানত সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী|

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191