
| বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 89 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৩ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে । এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার। ২৬ জুন বুধবার ডিজিটাল প্লাটফরমে আয়োজিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান তাবিদ আউয়াল এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আব্দুল আউয়াল, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, সৈয়দ মোহাম্মাদ জান , তাজওয়ার এম আউয়াল, নিগার জাহান চৌধুরী, এন ইয়াহিয়া, এএসএম মহিউদ্দিন মোনেম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ জামালউদ্দিন, এইচ নাহার, মাহাবুব আনাম এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর (এসিআইআই), চীফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে সভায় যুক্ত হন। সভায় ই-ভোটিং এর মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচীসমূহ অনুমোদন করা হয়।
২০২৩ সালে প্রগতি ইন্স্যুরেন্স গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২৩৪ কোটি টাকা। উক্ত বছরে কোম্পানির কর পূর্ব মুনাফা আয় হয় ৪৯ কোটি ৭৯ লাখ টাকা। নীট দাবি পরিশোধের পরিমাণ ৩৭ কোটি ৮৫ লাখ টাকা, যা গত বছরে ছিল ২৬ কোটি ১৬ লাখ টাকা। বীমা খাত থেকে আয় হয়েছে ৩৪ কোটি ১০ লাখ টাকা । মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৯ লাখ টাকা।
সভায় উদ্যোক্তা পরিচালক হতে ৩ জন পরিচালক পুননির্বাচিত হন। তারা হলেন- আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মাদ আবদুল মালেক এবং হাজী নিগার জাহান চৌধুরী। সাধারণ শেয়ারহোল্ডারের পক্ষ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন- তাজওয়ার মোহাম্মাদ আউয়াল এবং সৈয়দ মোহাম্মাদ জান।

Posted ৬:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Arthobiz | zaman zaman


