
| রবিবার, ০৭ জুলাই ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম আজিজুল হোসেনের নিয়োগ নবায়নের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে তাকে তিন বছরের জন্য পুনরায় নিয়োগ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে আইডিআরএ। কোম্পানিটির পরিচালনা বোর্ড তাকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগ দিয়ে অনুমোদনের জন্য গত ৯ মে আবেদন করে আইডিআরএ।
আজিজুল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০২১ সালে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহনের পূর্ব পর্যন্ত কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

Posted ৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman


