বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর জাকির হোসেন ও কবির আহাম্মদ

  |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর জাকির হোসেন ও কবির আহাম্মদ

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ। তাঁরা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত। তাঁদের তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁরা নিয়োগ পেয়েছেন।
একই সময়ে পদত্যাগ করেন উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস। তাঁদের পদ এখনো শূন্য।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191