
| বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 90 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল ১১ সেপ্টেম্বর বুধবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজীম উদ্দীন, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হক, প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী সামছুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Posted ১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman


