বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আস্থা লাইফ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   130 বার পঠিত

আস্থা লাইফ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ বৃহষ্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই চুক্তির ফলে এখন থেকে ট্রাস্ট ব্যাংক তাদের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যাংকাসুরেন্স গাইডলাইনের অধীনে আস্থা লাইফের জীবন বীমা পলিসিসমূহ অফার ও সেল করতে পারবে। খবর বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191