
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 85 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
গাজীপুরের সফিপুরে শুক্রবার (৪ অক্টোবর) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান ও বিশিষ্ট রাজনীতিবিদ নাজমুল হোসেন মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সফিপুর শাখা অফিসের ইনচার্জ ও ডেপুটি প্রজেক্ট হেড মো. তানভীর ইসলাম তানজিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এজিএম আবির হোসেন মুন্না। অনুষ্ঠানে গাহকের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।

Posted ৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


