বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সেরা সমুদ্র সৈকত হোটেল পুরস্কার পেল সি পার্ল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

কক্সবাজারে সেরা সমুদ্র সৈকত হোটেল পুরস্কার পেল সি পার্ল

অর্থবিজ ডেস্ক :
কক্সবাজারের বিলাসবহুল রিসোর্ট সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৪ এ সেরা সমুদ্র সৈকত হোটেল হিসেবে পুরস্কার পেয়েছে। দ্য মনিটর বাংলাদেশের আয়োজনে এ পুরস্কার পেয়েছে হোটেল সি পার্ল।
পুরস্কার গ্রহণ করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার কর্পোরেট ডিরেক্টর ড. মাশা মাহজাবিন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রিসোর্টের মান ধরে রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, সি পার্ল হসপিটালিটি গ্রুপ দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সি পার্লের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে সি পার্ল ক্রুজ (সুন্দরবন), সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট, লা ভিলা ওয়েস্টার্ন (সি পার্ল ম্যানেজড) এবং বেঙ্গল ভ্যাকেশন ক্লাব। শিগগিরই সি পার্ল বান্দরবান ইকো রিসোর্ট চালু করতে যাচ্ছে, যা দেশের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191