বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করপোরেট সুশাসনের জন্য আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   89 বার পঠিত

করপোরেট সুশাসনের জন্য আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

অর্থবিজ ডেস্ক :
করপোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পদক পেয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার (৫ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম জে আজিম অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট থেকে পদক গ্রহণ করেন।
এই সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা বিভাগ) মো. রফিকুল আলম ভূঁইয়া এবং কোম্পানি সেক্রেটারি জগদীশ কুমার ভঞ্জ উপস্থিত ছিলেন।
এই স্বীকৃতি বীমা খাতে সর্বোচ্চ মানের করপোরেট গভর্নেন্স এবং সেবা উৎকর্ষতার প্রতি প্রগতি লাইফের অবিচল অঙ্গীকারের প্রমাণ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191