
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 88 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ বোর্ডের ১৩তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সভায় শরীয়াহ বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দীন জাফরীর সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, শরিয়াহ কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সদস্য মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, সদস্য আলহাজ মো. ইসমাইল মিয়া, সদস্য প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, সদস্য ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সদস্য মাওলানা মাহবুবুর রহমান ও পরিচালনা পর্ষদের পরিচালক রাশাদ আবেদীন উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman


