বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ জুন লাইফ বীমার মুখ্য নির্বাহীদের সাথে বিআইএ’র মতবিনিময় সভা

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

২৫ জুন লাইফ বীমার মুখ্য নির্বাহীদের সাথে বিআইএ’র মতবিনিময় সভা

অর্থবিজ ডেস্ক :
লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) মতবিনিময় সভা আগামী ২৫ জুন রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। বীমা শিল্পের সার্বিক বিষয়াদি নিয়ে সকল লাইফ ও নন-লাইফ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের সাথে পর্যায়ক্রমে পৃথক ও যৌথভাবে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয় বিআইএ’র নির্বাহী কমিটির ২২৪তম সভায়।
গত ২৭ মে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুসারে মুখ্য নির্বাহীদের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ঠ বীমা কোম্পানিতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191