বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবনে সিনার ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ০৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ইবনে সিনার ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৬.৪০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ছিল ২১.৪৬ টাকা।
এদিকে, সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৩.১৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ১২.৪৮ টাকা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫.৬৯ টাকা। এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191