শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উদযাপন

  |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উদযাপন

অর্থবিজ প্রতিবেদক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী ও পপুলার লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা শুধু নৈতিক প্রশ্ন নয়- এটি প্রতিষ্ঠানের টিকে থাকা ও দীর্ঘমেয়াদি সফলতার মৌলিক ভিত্তি। যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা স্বচ্ছ হবে এবং যেখানে সঠিক জবাবদিহিতা থাকবে, সেই প্রতিষ্ঠান যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। তিনি পপুলার লাইফের ব্যবস্থাপনা টিমের প্রশংসা করে বলেন, পেশাদারিত্ব ও গ্রাহকের স্বার্থকে গুরুত্ব দেয়ার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোন কোম্পানি টিকে থাকতে পারে না। এই স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থা, কোম্পানির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনায় জড়িত সকল কর্মকর্তা-কর্মচারি সকলেরই। দেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এখনও বেশ কিছু বীমা কোম্পানি গ্রাহকের দাবি যথাসময়ে পরিশোধ করতে পারছে না, যা মানুষের আস্থা নষ্ট করে। অথচ বীমার মূল শক্তি হলো নির্ভরযোগ্যতা- গ্রাহকের সঙ্কটে পাশে দাঁড়ানো। তিনি বলেন, এই খাতের সার্বিক উন্নয়নের জন্য শক্তিশালী রেগুলেটরি রিফর্ম জরুরি; নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত সবার মধ্যে উচ্চমানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের আর্থিক ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম দূর করে স্বচ্ছ একটি পরিবেশ তৈরি হলে বীমা খাতের কার্যকারিতা আরও বাড়বে বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বিগত ২৫ বছর ধরে গ্রাহকের আস্থা ও সেবা সর্বোচ্চ গুরুত্ব দেয়ার চেষ্টা করেছে পপুলার লাইফ। একটি প্রতিষ্ঠান তখনই এগিয়ে যায় যখন তার কর্মকর্তা-কর্মচারি, এজেন্ট, পরিচালনা পর্ষদ ও গ্রাহকেরা একসঙ্গে কাজ করে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খুব দ্রুতই পপুলার লাইফ দেশের শীর্ষস্থানে অধিষ্ঠিত হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ শুধু একটি বীমা প্রতিষ্ঠান নয়- এটি দেশের সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। গত দুই দশকে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা শুধু আর্থিক নয় সামগ্রিক সামাজিক স্থিতিশীলতাতেও ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ‘ট্রিপল এ’ অবস্থান ধরে রেখেছে, যা তাদের আর্থিক শক্তি এবং গ্রাহকের দাবি পরিশোধের সক্ষমতার দৃঢ় প্রমাণ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191