বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান এফ রহমানসহ বেক্সিমকোর ৭ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   42 বার পঠিত

সালমান এফ রহমানসহ বেক্সিমকোর ৭ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অর্থবিজ প্রতিবেদক :
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩৮৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সালমান এফ রহমানসহ বেক্সিমকো গ্রুপের ৭ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- পরিচালক এএসএফ রহমান, ইকবাল আহমেদ, বেক্সিমকো লিমিটেডের এমডি ওসমান কায়সার চৌধুরী, পরিচালক আবুবকর সিদ্দিকুর রহমান ও রীম এইচ শামসুদ্দোহা।
আদেশে বলা হয়েছে, দায়ীদের বিরুদ্ধে সমন জারির পরও তারা আদালতে উপস্থিত হননি। আসামিরা সম্পত্তি বিক্রি করে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। দেশ ছাড়তে পারলে বিপুল পরিমাণের খেলাপি ঋণ আদায় বাধাগ্রস্থ হবে। আসামিরা যেন দেশ ছাড়তে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191