বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ টন এলএনজি নিয়ে আসছে তিন জাহাজ

  |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

২ লাখ টন এলএনজি নিয়ে আসছে তিন জাহাজ

অর্থবিজ প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরে আগামী পাঁচ দিনে তিনটি ট্যাংকার প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে ভিড়বে। এর মধ্যে একটি ইতিমধ্যেই দেশে পৌঁছেছে, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা।
চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে ৬১,৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ পৌঁছেছে। ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে ৭০ হাজার টন ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ আসবে।
স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, সব জাহাজ সময়মতো পৌঁছাবে।
বাংলাদেশে এলএনজির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সরবরাহে অনিশ্চয়তা থাকলেও পেট্রোবাংলা নিশ্চিত করেছে, আপাতত বড় ধরনের সংকট হবে না।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191