
| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 46 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে | একই সঙ্গে সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে সংগঠনটি|
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৩ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়| ডিসিসিআই, চ্যানেল ২৪ ও ˆদনিক সমকাল যৌথভাবে ‘বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে|
সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহারও ২৫ শতাংশ করা প্রয়োজন| পাশাপাশি কর রিটার্ন জমা দেওয়ার পুরো পদ্ধতিটি ¯^য়ংক্রিয় বা অটোমেটেড করার প্রস্তাব দেন তিনি|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির| আরও উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা|
ব্যবসায়ী নেতারা কর দেওয়ার প্রক্রিয়া সহজ করার ওপর বিশেষ জোর দেন| ডিসিসিআইয়ের প্রস্তাবনায় বলা হয়, করদাতাদের হয়রানি কমাতে এবং যাচাই প্রক্রিয়া দ্রুত করতে ই-ট্যাক্স পোর্টাল ও ইটিডিএস প্ল্যাটফর্মের মধ্যে সমš^য় জরুরি| এছাড়া আমদানি পর্যায়ে অগ্রিম কর (এটি) উৎপাদনকারীদের জন্য পর্যায়ক্রমে তুলে দেওয়া এবং বাণিজ্যিক আমদানিকারকদের জন্য কমানোর দাবি জানানো হয়| ভ্যাট আদায়ের প্রক্রিয়াটি সচল করতে ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপ চালুর প্রস্তাবও দেয় সংগঠনটি|
বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সুদের হার যৌক্তিক করার তাগিদ দিয়েছে ডিসিসিআই| সংগঠনটি বলছে, সরকার যদি দেশের ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ঋণ নেয়, তবে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ কমে যায়| তাই সরকারি ব্যয়ের দক্ষতা বাড়িয়ে ব্যাংক নির্ভরতা কমানো দরকার| ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (সিএমএসএমই) চাঙ্গা করতে ¯^ল্প সুদে ঋণের ব্যবস্থা এবং কৃষি পণ্যের সুরক্ষায় কোল্ড চেইন অবকাঠামো গড়ার প্রস্তাবও উঠে আসে সভায়|
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির পরামর্শ দিয়েছে ডিসিসিআই| এ ছাড়া নতুন বড় প্রকল্পের চেয়ে বিদ্যমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা এবং কারখানার সঙ্গে হাইওয়ের সংযোগ সড়ক বা ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে|
চামড়া শিল্প, ওষুধ ও সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নের জন্য বাজেটে আলাদা বরাদ্দ ও বিশেষ শুল্ক ছাড়ের দাবি জানিয়ে সভায় বলা হয়, ¯^ল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) পর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে এখনই বিশেষ নজর দিতে হবে|

Posted ৪:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


