
| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি ও ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আজ একটি ˆবঠক অনুষ্ঠিত হয়|
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ˆবঠক করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি| ˆবঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা, কাঠামোগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে |
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়| এতে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা| ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে|
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে ˆবঠকে শেয়ারবাজারের সার্বিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো, বাজারের সক্ষমতা বৃদ্ধি এবং ডিএসইর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়|
শেয়ারবাজারকে আরো শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে সম্ভাব্য উদ্যোগ ও সংস্কার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়| এছাড়া ডিএসইর ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির কৌশল এবং বাজারে নতুন পণ্য সংযোজনের বিষয়েও ˆবঠকে গুরুত্বারোপ করা হয়|
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, সমšি^ত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব| এ ধরনের উচ্চপর্যায়ের ˆবঠক পুঁজিবাজার উন্নয়নে নীতিগত সহায়তা ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগ পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে|

Posted ৬:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


