
| বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ˆবদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন বা ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে|
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজ বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন| কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন ডলার| আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারে|
এর আগে, গত ১৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার| আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন ডলার|
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে| মোট রিজার্ভ থেকে ¯^ল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়|

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


