বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুদহার কমিয়ে সিঙ্গেল ডিজিট করা হবে- বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির

  |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

সুদহার কমিয়ে সিঙ্গেল ডিজিট করা হবে-  বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির

অর্থবিজ প্রতিবেদক ঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সুদহার ডাবল ডিজিট থেকে কমিয়ে সিঙ্গেল ডিজিট করা হবে| তিনি বলেন, দুই অঙ্কের সুদের হারে ঋণ নিয়ে টেক্সটাইলের মতো ইন্ডাস্ট্রি এই শিল্পের সার্ভাইভ করা সম্ভব না, এ বিষয়ে আমরা সচেতন| আমরা এই সুদের হার কমিয়ে আনবো| এই সুদের হার এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট এবং অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে| এটা হচ্ছে একটা প্রায়োরিটি কন্ডিশন|
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শুরু হওয়া চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ড্রাস্ট্রি অ্যাক্সিবিশনের (বিটিকেজি এক্সপো-২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন|
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লি. এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে| ২৯ এপ্রিল শুরু হওয়া ˆতরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে ২ মে পর্যন্ত|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম| ¯^াগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কনভেনর ফজলে শামীম এহসান| আরও বক্তব্য দেন ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন| অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ|
বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রধান নিয়ামক ভূমিকা পালন করার ক্ষমতা যাদের আছে, তারা হচ্ছে পোশাক খাত, যারা এ দেশে শিল্প বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট| বিশেষত শিল্পের সঙ্গে| কারণ আপনারা বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে| এই মুহূর্তে যে জায়গাটাতে আমরা আছি, যে কারণে ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে জ্বালানির অভাব| আর ডাবল ডিজিট ইন্টারেস্ট| ১৩ থেকে ১৪ পারসেন্ট কস্ট অব ফান্ড দিয়ে প্র্যাকটিক্যালি টেক্সটাইল বা এই রকম শ্রমঘন কম আয়ের ব্যবসা—মানে কম লাভের ব্যবসা এটা সারভাইভ করা সম্ভব না| এই জাতীয় ইন্টারেস্ট দিয়ে হয়তো এভিয়েশন ইন্ডাস্ট্রি সারভাইভ করবে যারা বিমান বানায়, হাইটেক কোনো প্রোডাক্ট বানায় তাদের পক্ষে সম্ভব| কিন্তু টেক্সটাইল এর মতো যে প্রাইমারি ইন্ডাস্ট্রি বা অন্য যেগুলি আমাদের আছে, সেগুলি এই রকম হাই কস্টে সারভাইভ করা সম্ভব না| আমরা এই বিষয়ে পূর্ণ সচেতন| বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির যে অব্যবস্থাটা আমরা পেয়েছি এটা আমরা ˆতরি করিনি, আমরা এটা উত্তরাধিকারসূত্রে পেয়েছি| আজকে বাংলাদেশে যদি পুরোপুরি চাহিদা মেটাতে হয়, তাহলে আমাদের দরকার ৪৩০০ এমএমসিএফডি গ্যাস| এই মাটির নিচ থেকে আসে ২৩০০-১৭০০| তাহলে ডেফিসিট কত? আরও ১৪০০ থেকে ১৭০০ ডেফিসিট|
তিনি বলেন, কালকেই এলএনজি বাড়ানো সম্ভব না| সরকার প্রস্তুত এলএনজি আনার জন্য, কিন্তু এলএনজি বাড়ানো সম্ভব না| কারণ এলএনজি লিকুইড, এটাকে গ্যাসে রূপান্তরের জন্য যে কলকবজা, সেই এফএসআরও আছে আমাদের দুইটা| দুইটার ক্যাপাসিটি হলো ১১০০| যেটা ৯০ পারসেন্ট এফিসিয়েন্সিতে চললে ৯৩৫-৯৫০ পর্যন্ত আসে| সরকার যেটা উদ্যোগ করছে, জ্বালানির পরিমাণ কিছু ইনক্রিজ করার জন্য সরবরাহের| আমরা আরও এফএসআরও টেন্ডার করবো যেটার মাধ্যমে আগামী দিনে গ্যাস বেজড ইন্ডাস্ট্রি আমরা বড় করতে পারি| সরকার সেদিকে কাজ করছে|
ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও বন্ড লাইসেন্সের প্রাপ্যতা সহজীকরণ করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের দিনে আপনি যদি একটা নতুন ব্যবসার জন্য আবেদন করেন, ২৫-২৬ টা লাইসেন্স এবং ক্লিয়ারেন্স পেতে পেতে আপনার বহু মাস লাগে বা বছর লেগে যায়| আগামী দিনে আমরা এমন একটা ব্যবস্থা রাখব যেখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা প্রভিশনাল ক্লিয়ারেন্স বা লাইসেন্স যেটাই বলেন, সেটা রাইট অ্যাওয়ে ইস্যু করে দেব| পার্মানেন্ট ক্লিয়ারেন্সের জন্য তখন প্রসেস চলবে, সেটা ছয় মাস হোক এক বছর হোক তাতে কোনো সমস্যা নেই| কারণ প্রভিশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স পাওয়ার মাত্রই আপনি আপনার কাজ শুরু করে দিতে পারেন| যে জিনিসটার প্রসেস করার জন্য আগে বছর দেড় বছর যেত, সেটা এখন অ্যাপ্লাই করা মাত্রই ইনশা আল্লাহ যাতে পেয়ে যান সেই ব্যবস্থা আমরা নেব|
তিনি বলেন, বন্ডের রিনিউ হয় এখন প্রতি তিন বছর| এই প্রসেসটা ব্যবসায় সহায়ক সিম্পলিফাই করার উদ্যোগ এনবিআরে নেওয়া হচ্ছে অচিরেই|

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191