বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপুলার লাইফের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত

পপুলার লাইফের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

অর্থবিজ প্রতিবেদক ঃ
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত ও বীমা গ্রাহকের দাবির চেক হস্তান্তর করা হয়েছে|
সোমবার (৪ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী|
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি ˆসয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. ফিরোজ ইফতেখার, মো. আবু তাহের|
এছাড়াও সিএফও এস এম আরাফিন কাদের ও এসডিএমডি ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191