
| মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট | 52 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক ঃ
শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদে দুইজন নতুন ¯^তন্ত্র পরিচালক নিয়োগে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)| সুশাসন নিশ্চিত করতে এবং পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে দুই জন অভিজ্ঞ ব্যক্তিকে ¯^তন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন| কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়|
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নিয়োগপ্রাপ্ত দুইজন পরিচালক হলেন- এস এম কামাল উদ্দিন এবং মো. মোস্তফা কামাল, এফসিএ|
তথ্য মতে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে বর্তমানে কোনো নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) না থাকায় সরাসরি পর্ষদের সুপারিশক্রমে এই নিয়োগের আবেদন করা হয়েছিল| এই নিয়োগ প্রক্রিয়াটি ‘কর্পোরেট গভার্নেন্স কোড-২০১৮’ এর অধীনে সকল বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে|
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মোস্তফা কামাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ), যা কোম্পানির আর্থিক ¯^চ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা| বীমা খাতের কোম্পানিগুলোতে দক্ষ ও পেশাদার ¯^তন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের ¯^ার্থ রক্ষা এবং ¯^চ্ছতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে|
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি আশা করছে, নতুন এই দুই অভিজ্ঞ পরিচালকের অন্তর্ভুক্তিতে কোম্পানির পরিচালনা পর্ষদ আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা আসবে|
উল্লেখ্য, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে| ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা| সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ২৫ রাখ ৮৬ হাজার ৯৭৭টি|সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৮.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৭৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.২৮ শতাংশ শেয়ার রয়েছে|

Posted ৫:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
Arthobiz | zaman zaman


