বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.০৪ শতাংশ

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.০৪ শতাংশ

অর্থবিজ প্রতিবেদক :
এপ্রিলে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ| আগের মাস মার্চে ছিল ৮.৭১ শতাংশ| যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতির হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা| গত বছরের একই মাসে এই হার ছিল ৯.১৭ শতাংশ| ফলে বার্ষিক হিসেবে সামান্য কমতি দেখা গেলেও মাসভিত্তিক হিসেবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে|
আজ বুধবার (৬ মে) মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)| এতে দেখা যায়, এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ| অন্যদিকে খাদ্যবহির্ভূতখাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.৫৭ শতাংশ হয়েছে, যেখানে মার্চ মাসে এই হার ছিল ৯.০৯ শতাংশ|
তুলনামূলক চিত্রে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৮.৬৩ শতাংশ ও ৯.৬১ শতাংশ|

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191