বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলডিসি উত্তরণের পর আমরা ¯^ল্পসুদে ঋণ সুবিধা এবং অনেক বাণিজ্যিক অগ্রাধিকার হারাব : বাণিজ্যমন্ত্রী

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

এলডিসি উত্তরণের পর আমরা ¯^ল্পসুদে ঋণ সুবিধা এবং অনেক বাণিজ্যিক অগ্রাধিকার হারাব : বাণিজ্যমন্ত্রী

অর্থবিজ প্রতিবেদক :
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি উত্তরণের পর আমরা ¯^ল্পসুদে ঋণ সুবিধা এবং এলডিসিভিত্তিক অনেক বাণিজ্যিক অগ্রাধিকার হারাব| এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে সম্পূর্ণ নতুন এক অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে| এ কারনে এখন থেকেই আমাদের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করে তুলতে হবে|
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার (৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর যৌথ আয়োজনে ‘বাংলাদেশে সুইচ-টু-সিই পাইলট উদ্যোগের মাধ্যমে সার্কুলার অর্থনীতির রূপান্তর ত্বরাšি^তকরণ’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান সেমিনারে সভাপতিত্ব করেন| বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান| এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সহজতর করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে|
মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় লজিস্টিক ব্যয়ের অনুপাত প্রায় ১৬ শতাংশ, যেখানে ˆবশ্বিক গড় প্রায় ১০ শতাংশ| এই ব্যয় কমাতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে| চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব একটি ডেনিশ কোম্পানিকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিকভাবে দক্ষ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে|’
বিনিয়োগ পরিবেশ সহজীকরণের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে উদ্যোক্তাদের বিভিন্ন অনুমোদন ও লাইসেন্সের জন্য বহু প্রতিষ্ঠানের দ্বারে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও জটিল| সরকার এমন একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের পরই অস্থায়ী অনুমোদন পাবে এবং তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে| পরবর্তী ১২ মাসের মধ্যে প্রয়োজনীয় স্থায়ী অনুমোদন ও লাইসেন্স সংগ্রহের সুযোগ থাকবে|’
তিনি আরও বলেন, ‘আমরা ওয়ান-স্টপ সার্ভিসকে সত্যিকারের ওয়ান-স্টপ সার্ভিসে পরিণত করতে চাই| বিনিয়োগকারীদের আর এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হবে না|’
বাণিজ্যমন্ত্রী বলেন, ”সুইচ টু সার্কুলার ইকোনমি’ কর্মসূচির আওতায় পরিচালিত পাইলট কার্যক্রম ইতোমধ্যেই প্রমাণ করেছে যে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো কল্পনাপ্রসূত ধারণা নয়; এটি বাস্তবসম্মত, অর্জনযোগ্য এবং এর বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে|’
তিনি জানান, এইচঅ্যান্ডএম গ্রুপ ও বেস্টসেলারের সহযোগিতায় পরিচালিত পাইলট কার্যক্রমগুলো বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতে টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ব্যবস্থা এবং ভ্যালু চেইন সমš^য়ের ক্ষেত্রে কার্যকর অভিজ্ঞতা ˆতরি করেছে| এসব অভিজ্ঞতা বাংলাদেশের শিল্পখাতকে একটি কাঠামোগত ও সামগ্রিক সার্কুলার রূপান্তরের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191