বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে ¯^াগত জানাবে রিহ্যাব

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে ¯^াগত জানাবে রিহ্যাব

অর্থবিজ প্রতিবেদক :
রিহ্যাব মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের উদ্যোগকে ¯^াগত জানাবে| এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজ¯^ বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমš^য় করে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সচেতনতা ও সমšি^ত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন রিহাব সভাপতি ড. আলী আফজাল|
রিয়েল এস্টেট খাতে মানিলন্ডারিং প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও সুশাসন জোরদারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিএফআইইউ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন|
সভায় বলা হয়, দেশের আবাসন খাতকে একটি আধুনিক, ¯^চ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউ’র সঙ্গে সমš^য় করে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে| সভায় রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ড. আলী আফজাল|
সভায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী রিয়েল এস্টেট খাতের রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, করণীয় ও কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| সভায় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রিয়েল এস্টেট খাতে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ| সদস্য প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী রিপোর্টিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলতে রিহ্যাব ধারাবাহিকভাবে কাজ করবে|
এ সময় বিএফআইইউ কর্মকর্তারা রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য বিভিন্ন কমপ্লায়েন্স, রিপোর্টিং প্রক্রিয়া, গ্রাহক যাচাইকরণ (কেওয়াইসি) ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন|
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, পরিচালক মো. মাহবুবুর রহমান, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, এম ফখরুল ইসলাম ও মো. এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন|

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191