
| বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ অনলাইন ডেস্ক :
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে | প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে এই লভ্যাংশ দেয়া হবে| মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়|
কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ৩০ জুন বেলা ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে| ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে এই সভা পরিচালনা করা হবে|
লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জুন, ২০২৬ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে| অর্থাৎ, ওই দিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই এই লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন|

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
Arthobiz | zaman zaman


