বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয় নেওয়া বিজিপিসহ ৩৩০ সদস্যকে হস্তান্তর আগামীকাল

  |   বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   116 বার পঠিত

আশ্রয় নেওয়া বিজিপিসহ ৩৩০ সদস্যকে হস্তান্তর আগামীকাল
মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বিজিপিসহ ৩৩০ জন। তাদের আগামীকাল মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন সদস্যকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আগামীকাল  সকাল ৮টায় কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
এর আগে, মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বিজিপিসহ ৩৩০ জন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191