বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন

  |   রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

প্রধানমন্ত্রী আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন

মিউনিখে তিন দিনের সরকারি সফর শেষে আজ রবিবার রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটের আজ রাত ৯টা ১০ মিনিটে (স্থানীয় সময়) জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। সোমবার বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

এর আগে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার জার্মানি যান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191