বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনিথ ইসলামী লাইফের মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

জনিথ ইসলামী লাইফের মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা ৫ মার্চ রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এটিএম এনায়েত উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন কাম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী। প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তাফাজ্জেল হোসাইন মানিক।
সভায় কোম্পানির সকল সংগঠন প্রধান, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় শতাধিক সিনিয়র উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন। সভায় প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল ২ জন সংগঠন প্রধানের নিকট মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191