বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নারায়নগঞ্জ শাখার গেট-টুগেদার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নারায়নগঞ্জ শাখার গেট-টুগেদার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৫ মার্চ নারায়নগঞ্জে বাধঁন কমিউনিটি সেন্টারে কোম্পানির নারায়নগঞ্জ শাখার বীমা গ্রহীতাদের সাথে গেট-টুগেদার ও মত বিনিময় সভা করেছে।
নারায়নগঞ্জ অঞ্চলের বীমা গ্রহীতা, ব্যবসায়িক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের শাখা-ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা এবং সুশীল সমাজের ব্যক্তির্বগ সভায় উপস্থিতি ছিলেন। সর্বস্তরের ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি ব্যবসায়িক মিলন মেলায় পরিণত হয়। খবর বিজ্ঞপ্তি।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান কে.এম আলমগীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক ফিরোজ আলম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান এস.এম আবু মহসীন, পরিচালক আনোয়ার হোসাইন এবং পরিচালক এ.কে.এম আলমগীর।
সভায় দুইটি বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। পি.এন কম্পোজিট এর অগ্নি বীমার চেক কোম্পানির পরিচালক রতন কুমার সাহা এবং জিন্স এন্ড পোলো লিমিটেডের মটর বীমা দাবির চেক কোম্পানির প্রতিনিধি হাবিব গ্রহন করেন। সভায় আগত অতিথিবৃন্দ অত্র কোম্পানির বীমা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং গ্রাহক সেবা আরো বৃদ্ধি করা বিষয় নিয়ে সভায় মত বিনিময় করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ শাখার শাখা-ব্যবস্থাপক নুরুজ্জামান কাজল এবং নারায়নগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারিসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191